ডিগ্রী ২য় বর্ষ সাজেশন ২০২৫ | মনোবিজ্ঞান চতুর্থ পত্র সাজেশন | Degree 2nd Year Suggestion 2025

জাতীয় বিশ্ববিদ্যালয়

[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]

(সমাজ মনোবিজ্ঞান বিষয় কোড: ১২৩৪০৩)

বিষয়ঃ মনোবিজ্ঞান-চতুর্থ পত্র     

Subject Name: Social Psychology

সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ                                                                                             পূর্ণমানঃ ৮০

[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]


খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )

১. সমাজ মনোবিজ্ঞান বলতে কী বোঝায়?

২. সামাজিকতা মাপনী কী?

৩. সামাজীকরণ বলতে কী বুঝ?

৪. মনোভাব পরিমাপনে লিকার্ড স্কেল ব্যাখ্যা কর।

৫. অবাচনিক যোগাযোগ কী?

৬. যোগাযোগ প্রক্রিয়ার পর্যায়সমূহ ব্যাখ্যা কর।

৭. নেতা ও নেতৃত্বের মধ্যে পার্থক্য কর।

৮. নেতৃত্বের সংজ্ঞা দাও।

৯. নেতৃত্বের প্রকারভেদ গুলো আলোচনা কর।

১০. একজন ভালো নেতার পাঁচটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। চ

১১. গুজব সঞ্চালন প্রক্রিয়া ব্যখ্যা কর।

১২. প্রচারণা কী?

১৩. পূর্ব সংস্কার ব্যাখ্যা কর।

১৪. দল বলতে কী বুঝায়?

১৫. জনমতের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।

১৬. মূখ্যদল ও গৌণদল বলতে কী বুঝায়?

১৭. ব্যক্তি ও প্রত্যক্ষণ নির্ণয়কারী উপাদানসমূহ ব্যাখ্যা কর


গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)-  ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )


১. সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।

২. সমাজ মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ বর্ণনা কর।

৩. সামাজিকীকরণের প্রক্রিয়া বর্ণনা কর।

৪. শিক্ষণ প্রক্রিয়া হিসেবে সামাজিকীকরণ ব্যাখ্যা কর।

৫. মনোভাব পরিমাপে থার্সটোন মানক বর্ণনা কর।

৬. মনোভাব পরিবর্তনে ভারসাম্য মতবাদ ব্যাখ্যা কর।

৭. অবাচনিক যোগাযোগের দুটি সংকেত বর্ণনা কর।

৮. যোগাযোগের আওতাসমূহ আলোচনা কর।

৯. বিভিন্ন প্রকার নেতৃত্ব উদাহরণসহ আলোচনা কর।

১০. ফলপ্রসূ নেতৃত্বের বৈশিষ্ট্য ও কার্যাবলি বর্ণনা কর।

১১. ফলপ্রসূ প্রচারণার নীতিসমূহ বর্ণনা কর।

১২. গুজব কী? কীভাবে গুজবের উৎপত্তি হয় এবং ছড়ায়?

১৩. প্রচারণার কৌশলসমূহ বর্ণনা কর।

১৪. দলের প্রকারভেদগুলো ব্যাখ্যা কর।



ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)-  ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও ) 


১. সমাজ মনোবিজ্ঞানের জনক কে?

উত্তর: কট লুইন (Kurt Lewin)।

২. 'Descent of man' গ্রন্থটি কার রচিত?

উত্তর: 'Descent of man' গ্রন্থটি চার্লস ডারউইন (Charles Darwin) রচিত।

৩. সমাজমিতি কৌশলটি কে আবিষ্কার করেন?

উত্তর: জে. এল, এরেনো (J.L Moreno)।

৪.সামাজিকতা মাপনী কে আবিষ্কার করেন?

উত্তর: সামাজিকতা মাপনী কৌশলটি মরেনো উদ্ভাবন করেন।

৫. 'Introduction to Social Psychology' গ্রন্থের রচিয়তা কে?

উত্তর: H. C. Lindgren (এইচ.সি. ল্যান্ডগ্রীন)।

৬.সামাজিকীকরণের মাধ্যমসমূহ কি কি?

উত্তর: পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় আদর্শ, সঙ্গী সাথী ও খেলার মাঠ, সামাজিক সংস্কৃতির অনুষ্ঠান, গণমাধ্যম, রাষ্ট্র সাহিত্য ইত্যাদি।

৭. সামাজিকীরণের প্রধান মাধ্যম কোনটি?

উত্তর: সামাজিকীকরণের প্রধান মাধ্যম পরিবার।

৮.সামাজিক শিক্ষক প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয়?

উত্তর: সামাজিকীকরণ।

৯.মনোভাব পরিমাপের ভারসাম্য মতবাদটির প্রণেতা কে?

উত্তর: মনোবিজ্ঞানী হাইডার। (Heider) এবং নিউ কম্ব (New Comb)।

১০. যোগাযোগ প্রক্রিয়ার ধাপসমূহ লিখ।

উত্তর: তথ্যের উৎস, তথ্য প্রেরণের মাধ্যম দ্বারা তথ্য লিপিবদ্ধকরণ, তথ্য প্রেরণের মাধ্যম দ্বারা তথ্য প্রেরণের পথ, তথ্য গ্রহণ ও তথ্যবাহী বার্তার ব্যাখ্যা, তথ্যেও গন্তব্যস্থল বা শ্রোতা ইত্যাদি।

১১. তিনটি অবাচনিক যোগাযোগের নাম লিখ।

উত্তর: মুখভাব, দেহভঙ্গি ও ইশারা।

১২. প্রধান অবাচনিক সংকেতগুলোর মধ্য থেকে যেকোনো চারটির নাম লিখ।

উত্তর: ১. দৈহিক সম্পর্ক, ২. ইশারা, ৩. মাথা নাড়ানো, ও ৪. নৈকট্য।

১৩. নেতৃত্যের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

উত্তর: নেতৃত্যেও প্রধান বৈশিষ্ট্য হলো- অনুগামীদের সরব উপস্থিতি।

১৪. হল্যান্ডার-এর মতে নেতৃত্বের উপাদানগুলো কয়টি?

উত্তর: হল্যান্ডার মতে নেতৃত্বের উপাদানগুলো তিনটি। যথা- ১. পরিস্থিতি, ২. নেতা, ৩. অনুগামীবৃন্দ।

১৫. পৃথিবীতে কোন ধরনের নেতৃত্ব সর্বাধিক সমাদৃত?

উত্তর: গণতান্ত্রিক নেতৃত্ব।

১৬. নেতার দুটি কাজ উল্লেখ কর।

উত্তর: নেতার দুটি কাজ হলো- ১. পরিকল্পনা প্রণয়ন করা ও ২. জরুরি অবস্থা মোকাবিলা।

১৭.প্রতীকধর্মী নেতার একটি উদাহরণ দাও।

উত্তর: ইংল্যান্ডের রানি।

১৮. কোন প্রকার নেতা দলের সদস্যদের ভোটে নির্বাচিত হন?

উত্তর: কেন্দ্রীয় নেতা।

১৯. জনমত গঠনে শক্তিশালী মাধ্যম কোনটি?

উত্তর: জনমত গঠনে শক্তিশালী মাধ্যম হলো-গণমাধ্যম (Mass Media)।

২০. ব্লুমারের মতে জনতা কত প্রকার ও কি কি?

উত্তর: ব্লুমারের মতে, জনতা ৪ প্রকার। যথা- ১. সাময়িক বা আকস্মিক জনতা, ২. প্রথাগত জনতা, ৩. ক্রিয়াশীল জনতা ও ৪. প্রদর্শনী জনতা।

২১. উচ্ছৃঙ্খল জনতা কত প্রকার ও কি কি?

উত্তর: চার প্রকার। যথা- ১. আক্রমণাত্মক উচ্ছৃঙ্খল জনতা, ২. আতঙ্কিত উচ্ছৃঙ্খল জনতা, ৩. সংগ্রহপ্রবণ উচ্ছৃঙ্খল জনতা এবং ৪. অভিব্যক্তিপৃষ্ঠ উচ্ছৃঙ্খল জনতা।

২২. যেকোনো চারটি যৌথ আচরণের নাম লিখ-

উত্তর: জনমত, জনতা, প্রচারণা, ও পূর্বসংস্কার।

২৩. প্রচারণার তিনটি কৌশলের নাম লিখ।

উত্তর: প্রচারণার তিনটি কৌশলের নাম হলো- ১. শ্লোগান, ২. সাক্ষ্য ও উক্তির ব্যবহার ও ৩. পুনরাবৃত্তি।

২৪. 'The Psychology of Rumour' গ্রন্থটির রচিয়তা

উত্তর:'The Psychology of Rumour' গ্রন্থটির রচিয়তা আলপোর্ট ও পোস্টম্যান।

২৫. কৃষ্টি কী?

উত্তর: কৃষ্টি বা সংস্কৃতি হচ্ছে মানুষের আপন কর্মের সৃষ্টি, যার মাধ্যমে তার উদ্দেশ্য সাধন করে।

২৬. গৌণ দলের একটি উদাহরণ দাও।

উত্তর: শিক্ষক সমিতি।

২৭. মুখ্যদলের দুটি উদাহরণ দাও।

উত্তর: মুখ্যদলের কয়েকটি উদাহরণ হলো- পরিবার, খেলার সঙ্গী, পাড়ার বন্ধু ইত্যাদি।

২৮. অন্তর্দল কী?

উত্তর: যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে গভীর মমত্ববোধ এবং পারস্পরিক প্রীতির সম্পর্ক বিদ্যমান তাকে অন্তর্গোষ্ঠী বলে।




Post a Comment

أحدث أقدم