জাতীয় বিশ্ববিদ্যালয়
[ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা- ২০২৩, [অনুষ্ঠিত- ২০২৫]
(ধ্রুপদী সমাজচিন্তা: 122001)
বিষয়ঃ সমাজবিজ্ঞান তৃতীয় পত্র
Subject Name: Classical Social Thought
সময়ঃ ৩ঘন্টা ৩০মিঃ পূর্ণমানঃ ৮০
[দ্রষ্টব্যঃ প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ]
১। আসাবিয়া বলতে কী বুঝ? ১০০%
২। প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রকৃতি কীরূপ ছিল? ১০০%
অথবা, 'আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য লিখ।
৩। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা কেন? ১০০%
৪। নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৫। রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে হবসের ধারণা বর্ণনা কর। ১০০%
৬। একুইনাসের মতে আইনের শ্রেণিবিভাগ সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৭। কৌটিল্যের মতে, রাজ্যের প্রশাসন ব্যবস্থার কাঠামো কী? ১০০%
অথবা, কৌটিল্যের কূটনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৮। রুশোর মতে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
১। প্লেটোর মতে, সাম্যবাদ ও ন্যায়বিচার কী? ১০০%
১০। ম্যাকিয়াভেলিবাদ কি? এর বৈশিষ্ট্য উল্লেখ কর। ৯৯%
১১। মানব প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা বর্ণনা কর। ৯৯
১২। পার্থিব রাষ্ট্র এবং বিধাতার রাষ্ট্রের পার্থক্য কী? ৯৯%
অথবা, সেন্ট অগাস্টিনের দৃষ্টিতে বিধাতার রাষ্ট্রের বর্ণনা দাও।
১৩। টমাস হবসের মতে সামাজিক চুক্তি কী? ৯৮%
অথবা, জন লকের সামাজিক চুক্তির প্রকৃতি ব্যাখ্যা কর।
১৪। একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কী? ৯৯
অথবা, প্রাকৃতিক আইন সম্পর্কে হবসের ধারণা ব্যাখ্যা কর।
১৫। এরিস্টটলের বিকৃত সরকারের রূপগুলো আলোচনা কর। ৯৮%
১৬। কৌটিল্যের রাজমণ্ডল তত্ত্বটি লিখ। ৯৫%
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)- ( যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও )
১। প্লেটোর শিক্ষা ব্যবস্থার বর্ণনা দাও। ১০০% অথবা, প্লেটোর শিক্ষাব্যবস্থা তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
২। সমাজবিজ্ঞানী হিসেবে ইবনে খালদুনের অবদান মূল্যায়ন কর। ১০০%
৩। সার্বভৌমত্ব সম্পর্কে রুশোর মতবাদ আলোচনা কর। ১০০৭%
অথবা, রুশোর সার্বভৌমত্ব তত্ত্ব আলোচনা কর।
৪। শাসকের দায়িত্ব ও গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা আলোচনা কর। ১০০%
৫। সংক্ষেপে প্রশাসন সম্পর্কে কৌটিলোর ধারণা আলোচনা কর। ১০০%
অথবা, প্রশাসন ও কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা পর্যালোচনা কর। ১০০%
৬। অগাস্টিনের 'দুই রাষ্ট্র' তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
অথবা, পার্থিব রাষ্ট্র ও বিধাতার রাষ্ট্র সম্পর্কে সেন্ট অগাস্টিনের মতবাদ ব্যাখ্যা কর।।
৭। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর। ১০০%
অথবা, "জন লক আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ”- বক্তব্যটি আলোচনা কর।
৮। ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক সমাজচিন্তার জনক বলা হয়? আলোচনা কর। ১০০%
৯। জ্যা জ্যাক রুশোর সামাজিক চুক্তি মতবাদ পর্যালোচনা কর। ১০০%
অথবা, হবসের সামাজিক চুক্তি মতবাদ সমালোচনাসহ আলোচনা কর।
১০। দাস প্রথা সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা কর। ১০০%
অথবা, এরিস্টটলের মতে, দাসপ্রথা কী? এরিস্টটলের দাসতত্ত্ব ব্যাখ্যা কর।
১১। ধর্ম, নৈতিকতা, রাজনীতি ও রাষ্ট্র সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা মূল্যায়ন কর। ৯৯%
১২। জন লকের সম্পত্তি তত্ত্ব আলোচনা কর। ৯৯%
১৩। সমাজ ও রাষ্ট্রচিন্তায় একুইনাসের অবদান আলোচনা কর। ৯৮%
অথবা, সেন্ট একুইনাসের সমাজ ও রাষ্ট্রদর্শন আলোচনা কর।
অথবা, সেন্ট টমাস একুইনাসকে কেন মধ্যযুগের এরিস্টোটল বলা হয়? ব্যাখ্যা কর।
১৪। সরকারের শ্রেণিবিভাগ সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা কর। ৯৮%
১৫। সমালোচনাসহ প্লেটোর আদর্শ রাষ্ট্রতত্ত্ব আলোচনা কর। ৯৮%
১৬। সেন্ট অগাস্টিনের 'সিটি অব গড' প্রত্যয়টি ব্যাখ্যা কর। ৯৫%
ক-বিভাগ : অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)- ( যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও )
১। Summa Theologica' গ্রন্থটির রচয়িতা কে? অথবা, মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
অথবা, নব্য এরিস্টটল কে? অথবা, কোন রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয়?
মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
উঃ সেন্ট টমাস একুইনাসকে।
২। প্লেটোর মতে শিক্ষা ব্যবস্থার স্তর কয়টি? অথবা, প্লেটোর শিক্ষা ব্যবস্থার প্রধানত কয়টি অর?
অথবা, প্লেটোর শিক্ষার স্তর কয়টি ও কি কি?
উঃ প্লেটোর শিক্ষার স্তর ২টি প্রাথমিক স্তর ও উচ্চতর স্তর।
৩। "The City of God" -এর রচয়িতা কে? অথবা, দুইরাষ্ট্র তত্ত্বের জনক কে?
উঃ সেন্ট অগাস্টিন
৪। 'ধ্রুপদী' শব্দের অর্থ কি?
উঃ 'চিরায়ত।
৫। প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি কী?
উঃ সাম্যবাদ এবং শিক্ষা।
৬। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী?
উঃ স্বাধীনতা, সাম্য ও মৈত্রী।
৭। এরিস্টটলের মতে, সর্বোত্তম সরকার কোনটি? অথবা, এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?
উঃ মধ্যতন্ত্র বা পলিটি।
৮। টমাস হবসের মতে, রাষ্ট্র কয় প্রকার?
উঃ ২ প্রকার। যথা- ১. স্বেচ্ছাপ্রনোদ্রিত রাষ্ট্র ও ২. বলভিত্তিক রাষ্ট্র।
৯। কে সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন?
উঃ ম্যাকিয়াভেলী সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন।
১০। 'রুশোর সাধারণ ইচ্ছা'র অর্থ কী?
উঃ জনগণের ইচ্ছা।
১১। কাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়?
উঃ জন লককে।
১২। একুইনাসের অপর নাম কী?
উঃ একুইনাসের অপর নাম হলো- সাধু একুইনাস।
১৩। রুশোর মতে, আইন কী?
উঃ সার্বভৌম রাষ্ট্রে জনগনের ইচ্ছা বাস্তবায়নের নিমিত্তে সরকার যেসব বিধান অনুসরণ করে তাই আইন।
১৪। The prince' গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় কী?
উঃ "The Prince" গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়ই ছিল রাজকুমারের গুণগান কর।
১৫। "দাস তার প্রভুর জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতিয়ার"-উক্তটি কার? অথবা, 'The Politics' গ্রন্থের রচয়িতা কে?
উঃ এরিস্টটল।
১৬। 'আল উমরান' কী?
উঃ আল উমরান হল্যে ইবনে খালদুন রচিত একটি গ্রন্থ। এ গ্রন্থে সমাজতত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে। সংস্কৃতির বিজ্ঞানকে আরবিতে আল উমরান বলা হয়।
১৭। প্লেটোর মতে, দার্শনিক রাজার গুণ কী?
উঃ প্লেটোর মতে, দার্শনিক রাজার গুণ হলো- আদর্শ রাষ্ট্রের শাসনভার থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান গুণ হলো প্রজ্ঞা ক্ষমতার প্রতি তাঁরা মোহান্বিত হবেনা, পক্ষপাতিত্ব তাদের কাছে অজানা থাকবে।
১৮। দাস প্রথা কী?
উঃ দাস প্রথা একটি অনুমোদিত সামাজিক ও আইনানুগ ব্যবস্থা। এ ব্যবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচা-কেনা চলতো এবং ক্রীত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত সম্পত্তি রূপে কাজ করতে বাধ্য থাকতো।
১৯। 'আল মুকাদ্দিমা' কী ধরনের গ্রন্থ?
উঃ "আল-মুকাদ্দিমা" মুখবন্ধ জাতীয় গ্রন্থ।
২০। "Virtue is knowledge" -উক্তিটি কার?
উঃ প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তর দুইটি ১. প্রাথমিক স্তর ও ২. উচ্চতর স্তর।
২১। কৌটিল্য ভিন্ন কি নামে পরিচিত ছিলেন?অথবা, কৌটিল্যের অন্য দুটি নাম কী?
উঃ কৌটল্যের অন্য দুটি নাম হলো চানক্য বা বিষ্ণুগুপ্ত।
২২। প্লেটোর বিদ্যাপীঠের নাম কী?
উঃ একাডেমী।
২৩। 'সাধারণ ইচ্ছা কী?অথবা, রুশোর মতে সাধারণ ইচ্ছা কী?
উঃ চুক্তি সম্পাদনকারী ব্যক্তিদেরই একটি নৈতিক ও যৌথ সংস্থাকে সাধারণ ইচ্ছা বলে।
২৪। কৌটিল্য কে ছিলেন?
উঃ প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্র চিন্তাবিদ যিনি চানক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন
২৫। 'Leviathan' গ্রন্থের লেখক কে?
উঃ টমাস হবস।
২৬। শাশ্বত আইনের মূল ভিত্তি কী?
উঃ "ঐশ্বরিক জ্ঞানের এক শাশ্বত পরিকল্পনা, যার মাধ্যমে ঈশ্বরের সমগ্র সৃষ্টি পরিচালিত হয়।"
২৭। কশোর মতে ক্ষমতার মূল উৎস কী?
উঃ সার্বভৌম ক্ষমতার প্রকৃতিই এমন যে তা কখনও ভুল করতে পারে না। অর্থাৎ সার্বভৌমত্ব অভ্রান্ত প্রকৃতির, সার্বভৌম কখনও অন্যায় করতে পারেনা। কারণ সাধারণ ইচ্ছা সব সময়েই মানুষের সামগ্রিক কল্যাণমুখী।
২৮। সেন্ট অগাস্টিনের ধর্মের নাম কী?
উঃ প্রথমে প্যাগান পরে খ্রিস্টধর্ম।
২৯। জন লকের মতে, প্রাকৃতিক আইনের উৎস কী?
উঃ জন লকের মতে, প্রাকৃতিক আইনের উৎস হলো- প্রকৃতিক আইন ও অধিকার: লক বলেছেন প্রকৃতির রাজ্য পরিচালনা করতো প্রাকৃতিক আইন। এই প্রাকৃতিক আইন ছিল বলেই কেউ কারো জীবন স্বাধীনতা ও সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে পারতো না। লকের ধারণায় এই প্রাকৃতিক আইন ছিলো সর্বজনীন।
৩০। 'Social Thought' গ্রন্থের রচয়িতা কে?
উঃ: ইবনে খালদুন।
৩১। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কী?
উঃ ঐশ্বরিক যুক্তি বা প্রজ্ঞার প্রতিফলন যখন মানুষের উপরে ঘটে এখন তাকে প্রাকৃতিক আইন বলে।
৩২। জন লকের সামাজিক চুক্তির মতবাদের মূল নীতি কি?
উঃ 'জনগণের সামগ্রিক প্রচেষ্টার ফলে সামাজিক চুক্তি হয়েছে'।
৩৩। 'সুম্মা থিওলোজিকা' শব্দের অর্থ কী?
উঃ ধর্মতত্বের প্রধান কথা।
৩৪। কৌটিল্য রাষ্ট্রীয় আইনের কয়টি উৎস নির্দেশ করেছেন?
উঃ চারটি।
৩৫। প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন? অথবা, 'আদর্শ রাষ্ট্রে' কয়টি শ্রেণির কথা বলেছেন?
উঃ প্লেটোর আদর্শ রাষ্ট্রে তিনটি শ্রেণি বিদ্যমান। যথা-১. দার্শনিক শ্রেণি, ২. যোদ্ধা শ্রেণি ও ৩. উৎপাদক শ্রেণি।
৩৬। 'রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব'- উক্তিটি কার?
উঃ '- উক্তিটি জ্যা জ্যাক রুশোর।
৩৭। ক্ষমতার রাজনীতির প্রবক্তা কে?
উঃ মন্টেস্কু।
৩৮। গোষ্ঠী সংহতি কী?
উঃ আল-আসাবিয়াহ-এর অপর নাম।
৩৯। প্লেটো কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ প্লেটো এথেন্সে ৪২৭ খ্রিস্টপূর্ব অব্দে জন্মগ্রহণ করে।
৪০। জন লকের মতানুযায়ী সম্মতি কয় প্রকার?
উঃ ২ প্রকার।
৪১। একুইনাসের মতে, প্রাকৃতিক আইন কি?
উঃ একুইনাসের মতে, প্রাকৃতিক আইন শ্বাশত আইনের প্রকাশিত রূপ। সৃষ্টির মাঝে স্রষ্টার শ্বাশত জ্ঞানের প্রকাশই প্রাকৃতিক আইন।
৪২। প্লেটোর শিক্ষা ব্যবস্থার প্রধানত কয়টি জর?
৪৩। "Two Teaties on Civil Government' গ্রন্থটি কোন দার্শনিকের?
উঃ জন লকের।
৪৪। আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ কে?
উঃ আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ জন।
৪৫। ইবনে খালদুনের মতে 'রাষ্ট্রের' মূলভিত্তি কি?
উঃ ইবনে খালদুনের মতে, সমাজ সংহতি বা ঐক্যচেতনাই রাষ্ট্রশক্তির মূলভিত্তি।
৪৬। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?
উঃ একুইনাসের মতে আইন চার প্রকার।
৪৭। সেন্ট অগাস্টিন এর মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্ত?
উঃ দুই ধরনের সমাজে বিভক্ত।
৪৮। "জনগণের ঘৃণা অর্জন করে কোনো রাজাই উপকৃত হতে পারে না।"-উক্তিটি কার?
উঃ নিকোলো ম্যাকিয়াভেরীর।
৪৯। প্লেটোর সাম্যবাদ কী?
উঃ প্লেটোর সাম্যবাদ হলো পারিবারিক সাম্যবাদ ও সম্পত্তির সাম্যবাদের মিলিত রূপ যেখানে অভিভাবক শ্রেণির কোন ব্যক্তি সম্পত্তি ও পরিবার থাকবে না।
৫০। দার্শনিক রাজা বলতে কি বুঝ?
উঃ প্লোটোর মতে, যিনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী এবং যৌক্তিক 'প্রার্থর্যতায় সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করতে সফল তিনিই দার্শনিক রাজা।
অতিরিক্ত প্রশ্নঃ
*এরিস্টটলের যে কোনো একটি গ্রন্থের নাম লিখ।
উঃ The Polity.
*এরিস্টটল বিপ্লবকে কয়ভাগে ভাগ করেছেন? অথবা, এরিস্টটলের মতে বিপ্লবের প্রধান কারণ কয়টি ও কি কি?
উঃ ২টি। সাধারণ ও বিশেষ কারণ।
*মধ্যতন্ত্র কী?
উঃ এরিস্টটলের মতে সর্বোত্তম সরকারকেই মধ্যতন্ত্র বা Polity বলে।
* একুইনাসের মতে শাসক কে?
উঃ একুইনাসের মতে, যিনি সেচ্ছাপ্রনোদিতভাবে শাসিত জনগণের। শান্তি প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে পারবেন তিনিই শাসক।'
*ইবনে খালদুন কে ছিলেন?
উঃ ইবনে খালদুন আরব তথা বিশ্ব ইতিহাসের একজন স্বনামধন্য সমাজবিজ্ঞানী, দার্শনিক, শিক্ষানুরাগী, অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন।
*আধুনিক জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?
উঃ নিকোলো ম্যাকিয়াভেলি।
*ম্যাকিয়াভেলীবাদ কী?
উঃ রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, সংরক্ষণ ও 'ও সম্প্রসারণের জন্য ম্যাকিয়াভেলীর বাস্তব অভিজ্ঞতাভিত্তিক চিন্তাধারা এবং সিদ্ধান্ত বা উপদেশগুলোর সমষ্টিই ম্যাকিয়াভেলীবাদ।
*হবসের মতে প্রকৃতির রাজা কেমন ছিল?
উঃ বিশৃঙ্খলাপূর্ণ।
*হক্স-এর সার্বভৌম সরকার কী?
উঃ সার্বভৌম সরকার হলো যে ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলী যাদের নিকট জনগণ তাদের যাবতীয় অধিকার হস্তান্তর করেছে ও নিজেদের সম্পূর্ণরূপে সার্বভৌম শাসকের নিকট সমার্পণ করেছে।
*জন লক কোন দেশে জন্মগ্রহণ করেন? অথবা, জন লক কোন দেশের নাগরিক ছিলেন?
উঃ ইংল্যান্ডে।
* জন লকের বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উঃ "Two Treatises on Civil Government (১৬৯০)।
*রুশোর মতে বাস্তব ইচ্ছা কী?
উঃ যে ব্যক্তি তার স্বীয় স্বার্থকে যথার্থ স্বার্থ বলে মনে করে রুশোর মতে তাই বাস্তুৰ ইচ্ছা।

إرسال تعليق